জবাবদিহি নিশ্চিত করে কাজ করার অঙ্গীকার মন্ত্রী-প্রতিমন্ত্রীর

জনগণের নির্বাচিত সরকার হিসেবে জবাবদিহি নিশ্চিত করে কাজ করার অঙ্গীকার করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান এবং প্রতিমন্ত্রী মীর শাহে আলম। শুক্রবার (২ অক্টোবর) রাজধানীর কাকরাইলে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের (ডিপিএইচই) আলোচনা সভায় তারা এ কথা বলেন।

মন্ত্রী আবদুল মঈন খান বলেন, সরকার গঠনমূলক সমালোচনা গ্রহণে প্রস্তুত। সরকারি কাজে ভুল থাকলে তা তুলে ধরলে সংশোধনের উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে মিথ্যা তথ্য বা প্রচারণার মাধ্যমে সমালোচনা না করে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ডিপিএইচইর কার্যক্রম শুধু উন্নয়ন প্রকল্পনির্ভর না করে মাঠপর্যায়ের মানুষের প্রয়োজনকে গুরুত্ব দিতে হবে। বিদ্যমান অবকাঠামোর রক্ষণাবেক্ষণ, বর্জ্য ব্যবস্থাপনা এবং ভূগর্ভস্থ পানির ব্যবহার কমানোর ওপরও গুরুত্ব দেন তিনি।

Translate