সিঙ্গাপুরকে হারিয়ে এশিয়ান গেমসে নবম বাংলাদেশ

জাপানের গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে সিঙ্গাপুরকে পেনাল্টি শুটআউটে ২-১ গোলে হারিয়ে এশিয়ান গেমসে নবম হয়েছে বাংলাদেশ নারী হকি দল। নির্ধারিত সময়ের ম্যাচ ১-১ গোলে শেষ হয়।

১০ মিনিটে ফিল্ড গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন আইরিন আক্তার রিয়া। প্রথমার্ধে ১-০ ব্যবধানে এগিয়ে ছিল বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধে ৪২ মিনিটে লিমা আক্তার হলুদ কার্ড পেয়ে সাময়িকভাবে মাঠের বাইরে গেলে সুযোগ নেয় সিঙ্গাপুর। ৪৪ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে সমতা ফেরান তৌ লি মিন।

এরপর নির্ধারিত সময়ে আর কোনো গোল না হওয়ায় ম্যাচ গড়ায় শুটআউটে। সেখানে ২-১ ব্যবধানে জয় নিয়ে নবম স্থান নিশ্চিত করে বাংলাদেশ।

Translate