দুই দফা প্রাণঘাতী ইনজেকশনেও বাঁচলেন মার্কিন মৃত্যুদণ্ডপ্রাপ্ত নারী।

যুক্তরাষ্ট্রের টেনেসিতে দুই দফা প্রাণঘাতী ইনজেকশন দেওয়ার পরও মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্রিস্টা পাইকের মৃত্যু হয়নি। অচেতন অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছে।

কারাগার কর্তৃপক্ষ জানায়, পেন্টোবারবিটাল প্রয়োগের পরও তাঁর হৃদস্পন্দন ও শ্বাস-প্রশ্বাস চলছিল। আইনজীবীরা দাবি করেছেন, ইনজেকশন প্রয়োগে একাধিক সমস্যা দেখা দিয়েছিল।

ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন টেনেসির গভর্নর বিল লি। পাইক ১৯৯৬ সালে ১৯ বছর বয়সী কোলিন স্লেমারকে হত্যার দায়ে মৃত্যুদণ্ড পান। মৃত্যুদণ্ড কার্যকরের আগে তাঁর আইনজীবীরা কয়েক দফা আপিল করলেও শেষ পর্যন্ত তা কার্যকর করার অনুমতি মেলে।

Translate