আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের দূতাবাসের কার্যক্রম শুরু হয়েছে। প্রাথমিকভাবে বলসব্রিজ কূটনৈতিক এলাকার অ্যালেক্সান্দ্রা হাউসের অস্থায়ী চ্যান্সারি থেকে দূতাবাসের প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হচ্ছে।
বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নিয়েছেন মোহাম্মদ নূরে আলম। নতুন দূতাবাস চালুর ফলে দুই দেশের কূটনৈতিক যোগাযোগের পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ ও পারস্পরিক সহযোগিতা বাড়ানোর সুযোগ তৈরি হয়েছে।
আয়ারল্যান্ডে বসবাসরত প্রায় ২৫ হাজার বাংলাদেশির জন্য পাসপোর্ট, ভিসা ও অন্যান্য কনস্যুলার সেবা চালুর প্রস্তুতিও চলছে। এসব সেবা শুরুর তারিখ ও আবেদন প্রক্রিয়া শিগগিরই জানানো হবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে