রাজধানীর বাংলামোটরে কথা-কাটাকাটির জেরে এক ব্যক্তিকে মারধর ও দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ার অভিযোগ উঠেছে যুবদলের সাবেক নেতা ফেরদৌস আহাম্মেদ সাইমনের বিরুদ্ধে। পরে স্থানীয় লোকজন তাঁর মোটরসাইকেল ভাঙচুর করে আগুন ধরিয়ে দেন।
বৃহস্পতিবার রাতে এ ঘটনার পর ঘটনাস্থল থেকেই সাইমনকে আটক করে পুলিশ। আহত সোহাগকে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।