‘দেশু ৭’ সিনেমার প্রচারণার অনুষ্ঠানে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের কপালে চুমু দিয়েছেন অভিনেতা দেব। মঙ্গলবার আগরতলায় সিনেমাটির প্রচারণার লাইভ ইভেন্টে এ ঘটনা ঘটে।
অনুষ্ঠানে দেব ও শুভশ্রী একসঙ্গে সিনেমাটির জনপ্রিয় গান ‘তোর শুধু তোর’-এ পারফর্ম করেন। পারফরম্যান্সের একপর্যায়ে শুভশ্রীর কপালে চুমু দেন দেব। সেই মুহূর্তের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয়েছে নানা আলোচনা।
সম্প্রতি কলকাতায় এক অনুষ্ঠানে দেব জানিয়েছিলেন, তাকে ও শুভশ্রীকে ঘিরে নানা মন্তব্যের কারণে প্রাক্তনের সঙ্গে কথা বলতেও এখন ভয় লাগে। সিনেমার প্রচারণা নিয়েও অস্বস্তির কথা জানিয়েছিলেন তিনি।
‘দেশু ৭’-এ দেব ও শুভশ্রী ছাড়াও অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্য, রজতাভ দত্ত, অপরাজিতা আঢ্য, প্রিয়াঙ্কা সরকার, কাঞ্চন মল্লিক ও লোকনাথ দেসহ অনেকে।