জনপ্রিয় টক শো ‘কফি উইথ করণ’-এর নবম মৌসুমই শেষ সিজন হবে বলে ঘোষণা দিয়েছেন করণ জোহর। ২০০৪ সালে শুরু হওয়া শোটির বিদায়ের খবরে মন খারাপ ভক্তদের।
শোটির সবচেয়ে আলোচিত মুহূর্তগুলোর একটি ছিল কঙ্গনা রানাউতের নেপোটিজম নিয়ে করণ জোহরকে করা মন্তব্য। এ ঘটনা বলিউডে স্বজনপোষণ নিয়ে দীর্ঘ বিতর্কের জন্ম দেয়।
এ ছাড়া দীপিকা পাড়ুকোন ও সোনম কাপুরের রণবীর কাপুরকে নিয়ে মন্তব্য, কারিনা কাপুর ও প্রিয়াঙ্কা চোপড়ার উচ্চারণ নিয়ে পাল্টাপাল্টি মন্তব্য এবং আলিয়া ভাটের ভারতের রাষ্ট্রপতির নাম ভুল বলার ঘটনাও আলোচনায় আসে।
চতুর্থ মৌসুমে ঐশ্বরিয়া রাই বচ্চনকে নিয়ে ইমরান হাশমির মন্তব্যও বিতর্ক তৈরি করেছিল। পরে সেই মন্তব্যের জন্য অনুতাপ প্রকাশ করেন অভিনেতা।