এআই সংস্থার বিরুদ্ধে উর্বশীর ৭ হাজার কোটি টাকার ক্ষতিপূরণ দাবি

অনুমতি ছাড়া নাম, ছবি ও ভিডিও ব্যবহার করে ব্যবসা করার অভিযোগে লস অ্যাঞ্জেলেসের একটি এআই সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিচ্ছেন বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা।

মঙ্গলবার সামাজিক মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে উর্বশীর টিম জানায়, ওই সংস্থা অভিনেত্রীর পরিচয় ব্যবহার করে বাণিজ্যিকভাবে লাভবান হয়েছে। এ ঘটনায় প্রাথমিকভাবে প্রায় ৭ হাজার কোটি টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দাবি করা হচ্ছে বলে জানানো হয়েছে।

উর্বশীর টিমের অভিযোগ, তার নাম, ছবি ও ভিডিও ব্যবহারের মাধ্যমে সংস্থাটির ব্যবসার মূল্য কয়েকশ কোটি ডলারে পৌঁছেছে। তবে সংস্থাটির নাম প্রকাশ করা হয়নি।

এ ঘটনায় এআই প্রযুক্তির মাধ্যমে তারকাদের ছবি, নাম ও পুরোনো ভিডিও ব্যবহার করে নতুন কনটেন্ট তৈরির ক্ষেত্রে ব্যক্তিগত অধিকার ও আইনি সীমারেখা নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে।

Translate