নীতেশ তিওয়ারির বহুল প্রতীক্ষিত ‘রামায়ণ’ সিনেমায় শ্রীরামের চরিত্রে অভিনয় করছেন রণবীর কাপুর। সিনেমার লুক ও কাস্টিং নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা-সমালোচনা চললেও চরিত্রটিকে সাধারণ কোনো সিনেমার কাজ হিসেবে দেখছেন না অভিনেতা।
রণবীর জানান, রামের চরিত্রে অভিনয়ের ক্ষেত্রে আত্মবিশ্বাসের চেয়ে দায়িত্ববোধই বেশি গুরুত্বপূর্ণ। শুধু চরিত্রটির উপযুক্ত হয়ে ওঠাই নয়, মানুষের বিশ্বাসেরও যেন যোগ্য হতে পারেন—এটাই তার কাছে বড় দায়িত্ব।
অভিনেত্রী সাই পল্লবীও রণবীরের প্রস্তুতির প্রশংসা করেছেন। তার মতে, রণবীরের মধ্যে তিনি ছোটবেলার দেখা রামের কিছুটা প্রতিচ্ছবি খুঁজে পেয়েছেন।
‘রামায়ণ পার্ট ১’ চলতি বছরের দীপাবলিতে মুক্তির কথা রয়েছে। দ্বিতীয় পর্ব মুক্তির পরিকল্পনা রয়েছে ২০২৭ সালের দীপাবলিতে।