প্যারিস ফ্যাশন উইকে নিজের সৌন্দর্য ও রাজকীয় উপস্থিতি দিয়ে নজর কেড়েছেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই। ২৮ সেপ্টেম্বর ‘লরিয়াল প্যারিস লে ডেফিলে’ শোতে র্যাম্পে হাঁটেন তিনি।
অল-ব্ল্যাক ভেলভেট গাউন, ডায়মন্ডের রাজমুকুট ও গাঢ় লাল হাইলাইট করা চুলের নতুন লুকে হাজির হন ঐশ্বরিয়া। তার সঙ্গে র্যাম্পে ছিলেন কেন্ডাল জেনার, ইভা লংগোরিয়া, ভায়োলা ডেভিস ও কারা দেলেভিঞ্জনের মতো তারকারাও।
১৯৯৪ সালে বিশ্বসুন্দরীর মুকুট জেতার পর তিন দশক পেরিয়ে গেলেও ঐশ্বরিয়ার সৌন্দর্য ও উপস্থিতি এখনও ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিচ্ছে।