মাঠ পর্যায়ে রাজস্ব আদায় বাড়াতে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’-এর খসড়ায় অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার মন্ত্রিসভা বৈঠকে অধ্যাদেশটির নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। সংশোধিত বিধান অনুযায়ী, প্রতিটি কর মেয়াদ শেষ হওয়ার ১৫ দিনের মধ্যে ভ্যাটের দাখিলপত্র জমা দিতে হবে। ১৫তম দিনে সরকারি ছুটি থাকলে পরবর্তী কার্যদিবসে তা জমা দেওয়া যাবে।
সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, ব্যাংক, বীমা এবং শূন্য রিটার্ন দাখিলকারীরা কর মেয়াদ শেষ হওয়ার ২০ দিনের মধ্যে দাখিলপত্র জমা দিতে পারবেন।