নাশকতার পরিকল্পনা করছে রাশিয়া।

ইউরোপে নাশকতা ও গণতন্ত্রবিরোধী হামলা বাড়ানোর পরিকল্পনা করছে রাশিয়া—এমন দাবি করেছেন ইইউর পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান কাজা কালাস। সম্ভাব্য হুমকি মোকাবিলায় আগাম প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার ব্রাসেলসে তিনি বলেন, গোয়েন্দা তথ্য অনুযায়ী ইউরোপে বিভাজন তৈরি এবং ইউক্রেনকে সহায়তা বন্ধে চাপ সৃষ্টি করতে রাশিয়া নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করছে। হুমকি মোকাবিলায় ইইউর প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠকে সম্ভাব্য হাইব্রিড হামলা প্রতিরোধে জরুরি পদক্ষেপ নিয়েও আলোচনা হবে

Translate