যুক্তরাষ্ট্রের হয়ে অভিষেকেই ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত কাভান।

বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার কাভান সুলিভান যুক্তরাষ্ট্র জাতীয় দলের হয়ে অভিষেকেই ইতিহাস গড়েছেন। পেরুর বিপক্ষে প্রীতি ম্যাচে ১৬ বছর বয়সী কাভান শুরুর একাদশে খেলেন। তিনি যুক্তরাষ্ট্রের ইতিহাসে চতুর্থ সর্বকনিষ্ঠ অভিষিক্ত এবং অভিষেকেই একাদশে সুযোগ পাওয়া দ্বিতীয় সর্বকনিষ্ঠ ফুটবলার।

পেরুকে ৪-১ গোলে হারানো ম্যাচে কাভান ৬২ মিনিট খেলেন। গোল বা অ্যাসিস্ট না পেলেও তাঁর পারফরম্যান্সে সন্তোষ প্রকাশ করেছেন কোচ মরিসিও পচেত্তিনো।

Translate