রুনা লায়লাকে নিয়ে আশা ভোঁসলের স্মৃতিচারণ।

রুনা লায়লার সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্ব ও সংগীতের স্মৃতি স্মরণ করেছেন প্রয়াত ভারতীয় কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে। সম্প্রতি রুনা লায়লা সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েক বছর আগের একটি ভিডিও প্রকাশ করে তাঁদের স্মৃতিময় মুহূর্ত তুলে ধরেছেন।

ভিডিওতে আশা ভোঁসলে রুনার সঙ্গে তাঁর পরিচয় ও বন্ধুত্বের কথা বলেন। তিনি জানান, দুবাইয়ে প্রায় দেড় মাস একসঙ্গে থাকার সময় তাঁদের ঘনিষ্ঠতা তৈরি হয়। রুনাকে নিজের ভালো বন্ধু উল্লেখ করে ঢাকায় গিয়ে তাঁর সঙ্গে সময় কাটানোর ইচ্ছার কথাও জানিয়েছিলেন আশা।

রুনার সুরে গান গাওয়ার অভিজ্ঞতা নিয়েও কথা বলেন তিনি। জবাবে রুনা বলেন, সংগীতের অলংকারসহ অনেক কিছুই তিনি আশা ভোঁসলেদের কাছ থেকেই শিখেছেন।

ভিডিওটির ক্যাপশনে রুনা লায়লা লেখেন, আশার সঙ্গে আরও অনেক গান করার ইচ্ছা ছিল তাঁর। প্রিয় শিল্পীর প্রয়াণে স্মৃতিচারণ করে তিনি বলেন, আশা ভোঁসলেকে খুব মনে পড়ে।

প্রায় সাত বছর আগে রুনা লায়লার ‘লেজেন্ডস ফরএভার’ প্রকল্পে গান গেয়েছিলেন আশা ভোঁসলে। রুনার সুরে তাঁর গাওয়া গানটির শিরোনাম ছিল ‘চলে যাওয়া ঢেউগুলো আর ফিরে আসেনি’। একই প্রকল্পে গান করেন রাহাত ফতেহ আলী খান, হরিহরণ ও আদনান সামি।

Translate