এশিয়ান গেমসে পুরুষ হকিতে টানা দ্বিতীয় জয় পেয়েছে বাংলাদেশ। শনিবার গিফুতে ইন্দোনেশিয়াকে ৩-১ গোলে হারিয়েছে লাল-সবুজের দল। এর আগে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়েছিল বাংলাদেশ।
১১ মিনিটে পেনাল্টি কর্নার থেকে আমিরুল ইসলাম গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন। তৃতীয় কোয়ার্টারের শুরুতেই নিজের দ্বিতীয় গোল করেন তিনি। ৩৭ মিনিটে রাসেল মাহমুদ জিমির দুর্দান্ত ফিল্ড গোলে বাংলাদেশের জয় নিশ্চিত হয়। দীর্ঘ দেড় বছর পর জাতীয় দলে ফিরে গোল করলেন জিমি।
৪৮ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে ইন্দোনেশিয়ার ফাতুর গোল ব্যবধান কমান। গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ ২৮ সেপ্টেম্বর শক্তিশালী ভারতের বিপক্ষে।