সাবেক ওসি রাকিবুল হাসান ৫ দিনের রিমান্ডে।

রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি মো. রাকিবুল হাসানকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলমের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। পুলিশ সাত দিনের রিমান্ড আবেদন করেছিল।

এর আগে বৃহস্পতিবার রাজারবাগ থেকে রাকিবুল হাসানকে গ্রেপ্তার করা হয়। সরকারবিরোধী বক্তব্যসংবলিত একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তিনি পুলিশের নজরদারিতে ছিলেন।

Translate