দুই সন্তানের সামনে নারীকে ধর্ষণের অভিযোগ।

গাজীপুরের শ্রীপুরে দুই সন্তানের সামনে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে পান ব্যবসায়ী সোহরাব হোসেনের বিরুদ্ধে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে মাওনা চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেন ভুক্তভোগী।

পরদিন বিষয়টি ধামাচাপা দিতে অভিযুক্তের দুই সহযোগী টাকা দেওয়ার চেষ্টা করেন বলেও অভিযোগ রয়েছে। পরে ওই নারী সন্তানকে নিয়ে মহাসড়কে আত্মহত্যার চেষ্টা করলে তার ছেলে গুরুতর আহত হয়।

বৃহস্পতিবার পুলিশ ভুক্তভোগী নারীকে উদ্ধার করেছে। এ ঘটনায় অভিযুক্ত সোহরাব পালিয়ে আছেন। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে শ্রীপুর থানা পুলিশ।

Translate