কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে দুই হাজতির মৃত্যু হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) রাতে কয়েক ঘণ্টার ব্যবধানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
মৃতরা হলেন মোহাম্মদ ইফতেখার মাহমুদ (৩৬) ও মোহাম্মদ তোফাজ্জল হোসাইন পলাশ (৩৮)।
কারা কর্তৃপক্ষ জানায়, অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় ইফতেখার রাত ৯টার দিকে এবং পলাশ রাত সাড়ে ১১টার দিকে মারা যান।
তারা কোন মামলায় কারাবন্দি ছিলেন, তা জানায়নি কারা কর্তৃপক্ষ। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে।