রাজধানীর শাহআলী এলাকায় রাস্তার পাশে কালো পলিথিনের ব্যাগ থেকে চার-পাঁচ দিন বয়সী এক কন্যাশিশুকে জীবিত উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় ব্লক ডি-এর ৮ নম্বর সড়কের পাশে শিশুটিকে পড়ে থাকতে দেখে এক ব্যক্তি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। পরে শাহআলী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে।
শিশুটিকে প্রথমে শিশু হাসপাতালে নেওয়া হলেও অবস্থা সংকটাপন্ন হওয়ায় পরে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শিশুটিকে কারা সেখানে ফেলে গেছে, তা জানতে তদন্ত করছে পুলিশ।