রাজধানীর কামরাঙ্গীচর এলাকায় বুড়িগঙ্গা নদী থেকে নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহতরা হলো সাঈফ (৯) ও রোহান (৮)। বুধবার বাড়ি থেকে বের হওয়ার পর তারা নিখোঁজ হয়। বৃহস্পতিবার সকালে নদীর ঘাটে কচুরিপানার মধ্যে ভাসমান অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নৌ-পুলিশ জানায়, দুই শিশু সাঁতার জানত না। স্বজনদের ধারণা, বাঁশের তৈরি ভাসমান ভেলা আনতে গিয়ে তারা নদীতে ডুবে যায়। পরে স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।