বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ৪ বন্দরে ৩ নম্বর সংকেত

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ৪ বন্দরে ৩ নম্বর সংকেত

বঙ্গোপসাগরের নিম্নচাপটি ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার রাত ৯টায় গভীর নিম্নচাপটি চট্টগ্রাম থেকে ৮৭৫, কক্সবাজার থেকে ৮৫০, মোংলা থেকে ৬৯৫ এবং পায়রা থেকে ৭২০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। এটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে বুধবার মধ্যরাত নাগাদ ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ-দক্ষিণ ওডিশা উপকূল অতিক্রম করতে পারে।

গভীর নিম্নচাপের কেন্দ্রে সর্বোচ্চ ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইছে, যা দমকা হাওয়ায় ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। উত্তর বঙ্গোপসাগরে থাকা মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

Translate