শিরোনাম
ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দেন মার্কিন র‍্যাপার ম্যাকলেমোর।আগামী শিক্ষাবর্ষের মাধ্যমিক স্তরের পাঠ্যবইয়ে ইতিহাসের পাঠে পরিবর্তন আনা হচ্ছে।দেশের জ্বালানি নিরাপত্তা জোরদারে ১০ বছরের কর্মপরিকল্পনা নিয়েছে পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)।একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে ১২টি প্রকল্প অনুমোদন।রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে মিয়ানমারের প্রেসিডেন্ট কে সফরের আমন্ত্রণ জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।পাকিস্তানি নৌবাহিনীর জাহাজের সঙ্গে ভারতীয় নৌবাহিনীর জাহাজের সংঘর্ষ।ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দেওয়ার পরিকল্পনা করছে পোল্যান্ড।

ইসরায়েলকে ৪০ হাজার বোমা দিতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন

ক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন ইসরাইলের জন্য ২৮০ কোটি ডলারের একটি অস্ত্র প্যাকেজ অনুমোদন করতে যাচ্ছে। মার্কিন কর্মকর্তা এবং এই পরিকল্পনা সম্পর্কে অবগত এক ব্যক্তির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।

প্রতিবেদনে বলা হয়েছে, এখনও চূড়ান্ত না হওয়া এই অস্ত্র প্যাকেজের আওতায় ৪০ হাজার বোমা দেওয়া হবে। এর মধ্যে রয়েছে ২০ হাজার উচ্চ ক্ষমতাসম্পন্ন ও কম-বায়ু প্রতিরোধের সাধারণ ফ্রি-ফলের ২ হাজার পাউন্ড ওজনের এমকে-৮৪ বোমা এবং মার্কিন নৌবাহিনী কর্তৃক ব্যবহৃত আরেকটি উচ্চ ক্ষমতাসম্পন্ন সাধারণ উদ্দেশ্যমূলক বোমা বিএলইউ-১১৭।

এই বোমাগুলোর একাধিক রূপ রয়েছে; যার কিছু ভূগর্ভস্থ গভীর লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য ডিজাইন করা হয়েছে, আবার কিছু বোমা মাটির ওপরে বিস্ফোরিত হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটাতে সক্ষম।

এপির প্রতিবেদন অনুযায়ী, এই অস্ত্র চুক্তি সম্পর্কে কংগ্রেসকে অনানুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে। এই চুক্তির বেশিরভাগ অর্থই পরিশোধ করা হবে বিদেশি সামরিক অর্থায়নের মাধ্যমে, যেখানে মার্কিন করদাতাদের অর্থ ইসরাইলকে দেওয়া হয় এবং ইসরাইল সেই অর্থ দিয়ে যুক্তরাষ্ট্র থেকেই অস্ত্রগুলো কিনে নেয়।

এ বিষয়ে প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা ফরাসি বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, সমস্ত বিদেশি অস্ত্র বিক্রি যথাযথ প্রক্রিয়ার মাধ্যমেই এগোচ্ছে। তবে চলমান লেনদেনগুলো নিয়ে তিনি কোনও মন্তব্য করতে রাজি হননি।

Translate