শিরোনাম
ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দেন মার্কিন র‍্যাপার ম্যাকলেমোর।আগামী শিক্ষাবর্ষের মাধ্যমিক স্তরের পাঠ্যবইয়ে ইতিহাসের পাঠে পরিবর্তন আনা হচ্ছে।দেশের জ্বালানি নিরাপত্তা জোরদারে ১০ বছরের কর্মপরিকল্পনা নিয়েছে পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)।একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে ১২টি প্রকল্প অনুমোদন।রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে মিয়ানমারের প্রেসিডেন্ট কে সফরের আমন্ত্রণ জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।পাকিস্তানি নৌবাহিনীর জাহাজের সঙ্গে ভারতীয় নৌবাহিনীর জাহাজের সংঘর্ষ।ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দেওয়ার পরিকল্পনা করছে পোল্যান্ড।

‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার

কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের নোয়াখালী জেলা সভাপতি ইমন ভট্টকে গ্রেফতার করেছে পুলিশ।মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত পৌনে ৮টার দিকে নোয়াখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের আশ্রমপাড়ার ভট্ট কুঠিরের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম।

ইমন ভট্ট দুঃখ হরণ ভট্রের ছেলে। তিনি ২০২২ সাল থেকে নোয়াখালী জেলা যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও সভাপতি ছিলেন। পরে তিনি জেলা যুবলীগের সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেন। তার ভাই মিথুন ভট্ট নোয়াখালী শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

পরিবারের এক সদস্য বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ইমন ভট্ট আত্মগোপনে চলে যান। মঙ্গলবার সকালে দুই বছর পর অসুস্থ শিশুকন্যাকে দেখতে তিনি বাসায় আসেন। রাতে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, সোমবার সকালে নোয়াখালী পৌরসভার হোয়াইট হল এলাকায় নিষিদ্ধ ঘোষিত যুবলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেন। ওই মিছিলে জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্ট অর্থায়ন করেছেন বলে অভিযোগ রয়েছে।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, তার বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের নেতাকর্মীদের মিছিলে অর্থায়নের অভিযোগ রয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা রয়েছে। তার বিরুদ্ধে আরও কোনও মামলা আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

Translate