শনিবার ২৩শে মে, ২০২৬

বোয়ালখালীতে নদীর বালু উত্তোলন, ৩ জনকে দেড় লাখ টাকা জরিমানা

চট্টগ্রামের বোয়ালখালীতে অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে কর্ণফুলী নদীর বালু উত্তোলনের দায়ে তিনজনকে দেড় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

অর্থদণ্ডপ্রাপ্তরা হলেন- মো. নাজিম উদ্দিন (৫০), মো. রিদুয়ান(৩০) ও মো.ইকবাল হোসেন (৪০)।

শনিবার (২৩ মে) বিকেল ৩টার দিকে উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা।

তিনি জানান, উপজেলার শ্রীপুর এলাকার ভারাম্ভাঘাট ও ভাঙাপুকুর ঘাট এলাকায় পৃথক স্থানে অবৈধভাবে বিক্রয়ের উদ্দেশ্যে কর্ণফুলী নদীর বালু উত্তোলনের দায়ে মাটি ও বালুমহাল ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪(গ) ধারায় ৩টি মামলায় তিনজনকে দেড় লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। জনস্বার্থে পরিবেশ রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে।

Translate