বুধবার ৬ই মে, ২০২৬

বৃষ্টির মধ্যে স্ত্রীকে নিয়ে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী

অফিস শেষ করে সচিবালয় থেকে নিজেই গাড়ি চালিয়ে রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে একটি অনুষ্ঠানে যোগ দিতে গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় গাড়িতে প্রধানমন্ত্রীর পাশের সিটে ছিলেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

বুধবার (৬ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সচিবালয়ের অফিস থেকে আগারগাঁও শেরেবাংলা নগরে ‘বাংলাদেশ চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে’ বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে যান তিনি।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য নিশ্চিত করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, রাজধানীর কারওয়ান বাজার সার্ক ফোয়ারা সিগন্যালে যানজটে আটকে রয়েছে প্রধানমন্ত্রীর গাড়ি। যে গাড়িটি তিনি নিজেই চালাচ্ছেন। সঙ্গে রয়েছেন ডা. জুবাইয়দা রহমান।

এ সময় তাকে হাত নেড়ে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করতে দেখা যায়। পরে সিগন্যাল ছেড়ে দিলে চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রের দিকে চলে যায় গাড়িটি।

Translate