এবারের পুলিশ সপ্তাহে পদক পাচ্ছেন শতাধিক কর্মকর্তা ও সদস্য। সাহসিকতা, পেশাগত দক্ষতা এবং জনসেবায় অবদানের স্বীকৃতি হিসেবে ‘পুলিশ সপ্তাহ-২০২৬’-এ বাংলাদেশ পুলিশের ১০৭ জন কর্মকর্তা ও সদস্যকে এই পদক দেওয়া হবে।
পুলিশ সদর দফতরের নির্দেশনায় পদকপ্রাপ্তদের আগামী ২ মে বিকাল তিনটায় রাজারবাগ পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে উপস্থিত হয়ে মহড়ায় অংশ নিতে বলা হয়েছে। আগামী ১০ মে আয়োজিত মূল অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পদক প্রদান করবেন।
পুলিশে সর্বোচ্চ স্বীকৃতি ‘বাংলাদেশ পুলিশ পদক’ (বিপিএম), এরপরই ‘প্রেসিডেন্ট পুলিশ পদক’ (পিপিএম)। এই দুই পদকে যারা ভূষিত হন তারা এককালীন অর্থ ও প্রতি মাসে ভাতা পান। তাছাড়া বাহিনীতে কর্মরত অবস্থায় জীবন উৎসর্গকারী অনেকে এ পদকে ভূষিত হন। কাজ ও অবদান মূল্যায়ন করে প্রতি বছর এই পদকের জন্য বিভিন্ন ম্তরের কর্মকর্তা ও সদস্যদের নির্বাচন করা হয়। সাধারণ পুলিশ সপ্তাহে এই পদক পরিয়ে দেওয়া হয়।
বৃহস্পতিবার পুলিশ সদর দফতরের ডিআইজি (কনফিডেন্সিয়াল) মো. কামরুল আহসান পদকের বিষয়ে একটি চিঠি সই করেন।
এবার পদক পাওয়া কর্মকর্তা ও সদস্যরা হলেন- পিবিআইয়ের অ্যাডিশনাল আইজিপি মো. মোস্তফা কামাল, ঢাকা মহানগর পুলিশের কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার, পুলিশ টেলিকমের অতিরিক্ত আইজিপি মো. রেজাউল করিম, ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, সিটিএসবির ডিআইজি মীর আশরাফ আলী, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম, সিলেট মহানগর পুলিশের কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পুলিশ সদর দফতরের ডিআইজি (সদর দপ্তর) তাপতুন নাসরীন, ডিআইজি (ইকুইপমেন্ট অ্যান্ড ট্রান্সপোর্ট) মো. আশিক সাঈদ, হাইওয়ে পুলিশের ডিআইজি (অপারেশনস-পূর্ব) মোহাম্মদ আবদুল মাবুদ, স্পেশাল ব্রাঞ্চের ডিআইজি মোহাম্মদ ফয়েজুল কবির ও মু. মাহবুবুর রশীদ, সিআইডির ডিআইজি মোহাম্মদ শামসুল হক, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (এস্টেট, ডেভেলপমেন্ট ও আইসিটি) মোহাম্মদ ওসমান গণি, র্যাব সদর দফতরের এডিজি (অপস) কর্নেল ইফতেখার আহমেদ, ডিএমপির যুগ্ম-পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন, পুলিশ সদর দফতরের অতিরিক্ত ডিআইজি শাহাজাদা মো. আসাদুজ্জামান, র্যাব-১২-এর অ্যাডিশনাল ডিআইজি আতিকুর রহমান মিয়া, র্যাব-২-এর অতিরিক্ত ডিআইজি খালিদুল হক হাওলাদার, র্যাব সদর দফতরের লেফটেন্যান্ট কর্নেল মোহা. জয়নুল আবেদীন এবং উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী।
মাদারীপুরের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৩ চট্টগ্রামের পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মাহমুদ, গাজীপুরের পুলিশ সুপার মো. শরিফ উদ্দীন, নরসিংদীর পুলিশ সুপার মো. আবদুল্লাহ-আল-ফারুক, পিবিআই ময়মনসিংহের পুলিশ সুপার মো. রকিবুল আক্তার, গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, শরীয়তপুরের পুলিশ সুপার রওনক জাহান, পিবিআই ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার শচীন চাকমা, কক্সবাজারের পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান।
ঢাকা মহানগর পুলিশসহ বিভিন্ন ইউনিটের মধ্যে আছেন—ডিবি (সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম-উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার (সদ্য বাগেরহাটের পুলিশ সুপার পদে নিয়োগ পেয়েছেন), ডিবি (লালবাগ) বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মোস্তাক সরকার (বর্তমানে মিরপুর বিভাগের ডিসি), প্রসিকিউশন বিভাগের উপ-পুলিশ কমিশনার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ, তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজান, ডিবি (উত্তরা) বিভাগের উপ-পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) মির্জা তারেক আহমেদ বেগ, র্যাব-৯ সিলেটের মেজর আসিফ আল-রাজেক, দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আনোয়ার হোসেন, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার (পিআইও) আবদুল করিম, বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ ইব্রাহীম, কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মুকিত সরকার, যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আবুল বাশার, ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি সাইবার উত্তর) মোহাম্মদ আমিনুল হক বাব্বী, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার (পার্সোনেল ম্যানেজমেন্ট-১) মো. আসাদুজ্জামান, পুলিশ সদর দফতরের অতিরিক্ত পুলিশ সুপার (এলআইসি) মো. আতিকুজ্জামান, কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম, ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ধানমন্ডি জোন) জিসানুল হক, ১৩ এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার অনিতা রানী সূত্রধর, চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ, গাজীপুর মহানগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার চৌধুরী মো. তানভীর, ডিএমপির সহকারী পুলিশ কমিশনার (উত্তরা জোন) সাদ্দাম হোসাইন, র্যাব সদর দফতরের সহকারী পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান।
ডিএমপির সহকারী পুলিশ কমিশনার (মোহাম্মদপুর ট্রাফিক জোন) মো. আসলাম সাগর, চাঁদপুরের সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবীর হসনাইন সানীব, খুলনা মহানগর পুলিশের পুলিশ পরিদর্শক (ট্রাফিক) মাহমুদ আলম, চট্টগ্রামের হাটহাজারী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোস্তাক আহম্মদ চৌধুরী, সিলেটের জালালাবাদ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শামসুল হাবিব, ডিএমপির গোয়েন্দা (গুলশান) বিভাগের পরিদর্শক মো. জেহাদ হোসেন, এটিইউর পরিদর্শক মোহাম্মদ সাহিদুর রহমান, পুলিশ সদর দপ্তরের পরিদর্শক (পিআইও) মোহাম্মদ নজরুল ইসলাম, মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ মেজবাহ উদ্দিন, স্পেশাল ব্রাঞ্চের পরিদর্শক কামরুল হাসান তালুকদার, পিবিআইয়ের পরিদর্শক মো. সাইদুল ইসলাম, চট্টগ্রাম মহানগর পুলিশের বোয়েজিদ বোস্তামী থানার ওসি মো. জাহেদুল কবির, ডিএমপির মতিঝিল ট্রাফিক জোনের পরিদর্শক মোহাম্মদ মেজবাহ উদ্দিন, কামরাঙ্গীরচর থানার ওসি গোলাম ফারুক, কক্সবাজারের রামু থানার ওসি মনিরুল ইসলাম ভূইয়া, চট্টগ্রাম মহানগর পুলিশের চকবাজার থানার ওসি মো. বাবুল আজাদ, সিআইডি চট্টগ্রামের পরিদর্শক নাছির উদ্দিন রাসেল, বরিশাল মহানগর পুলিশের কোতয়ালী থানার পরিদর্শক মো. রোবেল আফ্রাদ, রাজবাড়ীর ডিবির পরিদর্শক মফিজুল ইসলাম।
খুলনার রূপসা থানার এসআই মো. আশরাফুল আলম, পিবিআই ঢাকার এসআই মো. মনজুর রহমান, মুন্সীগঞ্জ ডিবির এসআই মো. আবুল কালাম আজাদ, চট্টগ্রামের হাটহাজারী থানার এসআই রূপন নাথ, কুমিল্লা ডিবির এসআই অর্ণব বড়ুয়া, পুলিশ টেলিকম রাজারবাগের টেকনিশিয়ান (এসআই) মো. মাজেদুল হক, চাঁদপুর ডিবির এসআই মাজহারুল হক, ডিএমপির গোয়েন্দা (লালবাগ) বিভাগের এসআই কৃষ্ণ কুমার দাস, গুলশান থানার এএসআই মো. সুমন ইসলাম, পুলিশ সদর দফতরের এলআইসি শাখার এসআই মোহাম্মদ সাইদুর রহমান, র্যাব-১১ নারায়ণগঞ্জের এসআই মো. ইব্রাহীম মিয়া, পাবনা ডিবির এসআই অসিত কুমার বসাক, ডিএমপির বোম ডিসপোজাল টিমের এসআই গোলাম মুর্তজা, টঙ্গী পূর্ব থানার এসআই এস এম মেহেদী হাসান, ময়মনসিংহ ডিবির এসআই মো. তোয়াবুল ইসলাম খান, চট্টগ্রাম মহানগর পুলিশের ডিবি উত্তর বিভাগের এসআই ফজলে রাব্বী কায়সার, পিবিআইয়ের সার্জেন্ট মো. নাজিদ ইমতিয়াজ, ফতুল্লা থানার এসআই মো. রফিক, পিবিআই যশোরের এসআই রতন মিয়া, পিবিআই খুলনার এসআই রেজোয়ান, পিবিআই নারায়ণগঞ্জের এসআই মো. রিয়াজ উদ্দিন রনি, টেকনাফ এপিবিএনের এসআই আজিজুল হাকিম, রাজশাহীর বোয়ালিয়া থানার এসআই মোহা. সিফাত রেজা, ডিএমপির গোয়েন্দা (ওয়ারী) বিভাগের উপ-পরিদর্শক মোহাম্মদ তানভীর তুষার, ট্রাফিক গুলশান বিভাগের সার্জেন্ট মো. কামাল উদ্দিন, সুনামগঞ্জ ডিবির এএসআই সুদীপ চন্দ্র বিশ্বাস, সিটিএসবির এএসআই তুহিনা নাসরিন, ঝিনাইদহের সাইবার ক্রাইম ইউনিটের এএসআই মো. ইকলাচুর রহমান।
চট্টগ্রাম মহানগর পুলিশের চকবাজার থানার ওসি মো. বাবুল আজাদ, সিআইডি চট্টগ্রামের পরিদর্শক নাছির উদ্দিন রাসেল, বরিশাল মহানগর পুলিশের কোতয়ালী থানার পরিদর্শক মো. রোবেল আফ্রাদ, রাজবাড়ীর ডিবির পরিদর্শক মফিজুল ইসলাম।
খুলনার রূপসা থানার এসআই মো. আশরাফুল আলম, পিবিআই ঢাকার এসআই মো. মনজুর রহমান, মুন্সীগঞ্জ ডিবির এসআই মো. আবুল কালাম আজাদ, চট্টগ্রামের হাটহাজারী থানার এসআই রূপন নাথ, কুমিল্লা ডিবির এসআই অর্ণব বড়ুয়া, পুলিশ টেলিকম রাজারবাগের টেকনিশিয়ান (এসআই) মো. মাজেদুল হক, চাঁদপুর ডিবির এসআই মাজহারুল হক, ডিএমপির গোয়েন্দা (লালবাগ) বিভাগের এসআই কৃষ্ণ কুমার দাস, গুলশান থানার এএসআই মো. সুমন ইসলাম, পুলিশ সদর দপ্তরের এলআইসি শাখার এসআই মোহাম্মদ সাইদুর রহমান, র্যাব-১১ নারায়ণগঞ্জের এসআই মো. ইব্রাহীম মিয়া, পাবনা ডিবির এসআই অসিত কুমার বসাক, ডিএমপির বোম ডিসপোজাল টিমের এসআই গোলাম মুর্তজা, টঙ্গী পূর্ব থানার এসআই এস এম মেহেদী হাসান, ময়মনসিংহ ডিবির এসআই মো. তোয়াবুল ইসলাম খান, চট্টগ্রাম মহানগর পুলিশের ডিবি উত্তর বিভাগের এসআই ফজলে রাব্বী কায়সার, পিবিআইয়ের সার্জেন্ট মো. নাজিদ ইমতিয়াজ, ফতুল্লা থানার এসআই মো. রফিক, পিবিআই যশোরের এসআই রতন মিয়া, পিবিআই খুলনার এসআই রেজোয়ান, পিবিআই নারায়ণগঞ্জের এসআই মো. রিয়াজ উদ্দিন রনি, টেকনাফ এপিবিএনের এসআই আজিজুল হাকিম, রাজশাহীর বোয়ালিয়া থানার এসআই মোহা. সিফাত রেজা, ডিএমপির গোয়েন্দা (ওয়ারী) বিভাগের উপ-পরিদর্শক মোহাম্মদ তানভীর তুষার, ট্রাফিক গুলশান বিভাগের সার্জেন্ট মো. কামাল উদ্দিন, সুনামগঞ্জ ডিবির এএসআই সুদীপ চন্দ্র বিশ্বাস, সিটিএসবির এএসআই তুহিনা নাসরিন, ঝিনাইদহের সাইবার ক্রাইম ইউনিটের এএসআই মো. ইকলাচুর রহমান।
কনস্টেবল পদমর্যাদায় রয়েছেন- ডিএমপির রমনা বিভাগের কনস্টেবল মো. রিমন হোসেন, যাত্রাবাড়ী থানার কনস্টেবল মো. শাহ আলম, পুলিশ সদর দফতরের এলআইসি শাখার কনস্টেবল বাদশা ফাহাদ, ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইন্সের কনস্টেবল দিলোয়ার মিয়া, ডিবি সাইবার দক্ষিণ বিভাগের কনস্টেবল মো. শিহাব উদ্দিন, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৩ চট্টগ্রামের কনস্টেবল আরিফুল আহম্মদ ও মেরাজুল ইসলাম।