রবিবার ১৯শে জুলাই, ২০২৬

চান্দগাঁওয়ে আবাসিক হোটেলে অসামাজিক কাজ, গ্রেপ্তার ৮

চট্টগ্রামের চান্দগাঁওয়ে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে ৮ জনকে গ্রেপ্তার করেছে পু‌লিশ। রবিবার (১৫ জুন) দিবাগত রাত পৌনে ১টায় বহদ্দারহাট পপুলার গেস্ট হাউজ হতে তাদের গ্রেপ্তার করা হয়।

তারা হলেন-মো. মইনুদ্দীন ইখতিয়ার (২১), মো. শরীফ মিয়া (৩২), মর্জিনা আক্তার (১৭), নয়ন চাকমা (৩২), মুক্তা আক্তার (১৭), জুই আক্তার (১৯) ও মাহাবুব আলম (২৫)।

বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উ‌দ্দীন। তিনি বলেন, বহদ্দারহাট পপুলার গেস্ট হাউজে অভিযান চালিয়ে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নন-এফআইআর প্রসিকিউশন দাখিল করা হয়েছে।

Translate