তারেক রহমানের ভারত সফরের নতুন সময়সূচি নিয়ে আলোচনা, সম্ভাব্য সময় নভেম্বর

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের নতুন সময়সূচি নির্ধারণে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে আলোচনা চলছে বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। সংশ্লিষ্ট সূত্রের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, সফরটি নভেম্বরের তৃতীয় সপ্তাহে হতে পারে।

এর আগে সফরের একটি উদ্যোগ বাতিল হয়েছিল। এবার নতুন করে তারিখ চূড়ান্ত করার প্রক্রিয়া চলছে। অক্টোবরের শেষ সপ্তাহ বা নভেম্বরের শুরুতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম সিয়াম দিল্লিতে দায়িত্ব নেওয়ার পর আলোচনা আরও এগোতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণসহ কয়েকটি অমীমাংসিত বিষয় সফরের চূড়ান্ত সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে।

তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে সম্প্রতি শুভেচ্ছা বিনিময় হয়েছে। তবে সম্ভাব্য সফরের তারিখ নিয়ে এখনো বাংলাদেশ বা ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।

Translate