৪১ বছর বয়সেও মাঠে অপ্রতিরোধ্য রোনালদো: দুধ কেন খান না পর্তুগিজ মহাতারকা?

৪১ বছর বয়সেও আল নাসর ও পর্তুগাল জাতীয় দলের হয়ে শীর্ষ পর্যায়ে দাপটের সঙ্গে খেলে যাওয়া ক্রিস্টিয়ানো রোনালদোর ফিটনেসের রহস্য প্রকাশ করেছেন তার সাবেক ব্যক্তিগত রাঁধুনি জর্জিও বারোনে। কঠোর ডায়েট ও শর্করা বর্জিত সুষম খাদ্যতালিকা মেনে চলা রোনালদো প্রাপ্তবয়স্ক অবস্থায় গরুর দুধ পান করাকে প্রকৃতির নিয়মের পরিপন্থী মনে করেন বলে জানান তার রাঁধুনি। এছাড়া উন্নত ডায়েট চার্টের পাশাপাশি দ্রুত শারীরিক পুনরুদ্ধারের জন্য ক্রায়োথেরাপি ও হাইপারবারিক অক্সিজেন থেরাপির মতো আধুনিক প্রযুক্তির ওপর নির্ভর করেন এই পর্তুগিজ ফুটবল মহাতারকা।

Translate