২০২৭ ওয়ানডে বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে আইসিসি। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ার যৌথ আয়োজনে ২ অক্টোবর উইন্ডহোকে তিন দলের সুপার সিরিজ দিয়ে শুরু হবে টুর্নামেন্ট।
বাংলাদেশের বিশ্বকাপ অভিযান শুরু হবে ৮ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে। উইন্ডহোকে অনুষ্ঠিত হবে ম্যাচটি। এরপর ১২ অক্টোবর কুগোম্পো সিটিতে নিউজিল্যান্ড, ১৬ অক্টোবর ডারবানে শ্রীলঙ্কা এবং ১৯ অক্টোবর ডারবানে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে বাংলাদেশ।
গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ ২৩ অক্টোবর তশোয়ানে। সেখানে কোয়ালিফায়ার ‘বি’-এর বিপক্ষে মাঠে নামবে তারা। ১৪ দলের বিশ্বকাপে সরাসরি জায়গা পাওয়া ১২ দলকে দুই গ্রুপে ভাগ করা হয়েছে।
গ্রুপ পর্ব শেষে সাত দল নিয়ে হবে সুপার সেভেন পর্ব। এ পর্বের ম্যাচগুলো ২৫ অক্টোবর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত চলবে। এরপর ১৭ ও ১৮ নভেম্বর দুটি সেমিফাইনাল এবং ২১ নভেম্বর জোহানেসবার্গে অনুষ্ঠিত হবে ফাইনাল।