উসমান খাজার আত্মজীবনী ও ডেভিড ওয়ার্নারের মন্তব্যে ২০১৮ সালের আলোচিত বল টেম্পারিং কাণ্ড নতুন করে আলোচনায় আসলেও এ বিষয়ে নিজের আগের অবস্থান পুনর্ব্যক্ত করে পেসার মিচেল স্টার্ক জানিয়েছেন যে ওই পরিকল্পনার বিষয়ে তিনি আগে থেকে কিছুই জানতেন না; অন্যদিকে, ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রধান টড গ্রিনবার্গ জানিয়েছেন যে নতুন করে তদন্ত শুরুর মতো কোনো জোরালো কারণ নেই এবং তারা আগের তদন্তের ফলাফলেই সন্তুষ্ট।