রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা-২০২৬-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২২ নভেম্বর) বেলা ১১টা ৬ মিনিটে ‘এসএমইতে সমৃদ্ধি, অর্থনীতিতে প্রবৃদ্ধি’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে তিনি মেলার উদ্বোধন করেন।
অনুষ্ঠানে সাতটি ক্যাটাগরি ও একটি বিশেষ ক্যাটাগরিতে মোট নয়জন উদ্যোক্তার হাতে জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার-২০২৬ তুলে দেন প্রধানমন্ত্রী।
এবারের মেলায় দেশের ৪৫০টির বেশি প্রতিষ্ঠান ও ৩৮০ জন উদ্যোক্তা অংশ নিয়েছেন। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের প্রায় ৬০ শতাংশ নারী উদ্যোক্তাদের পরিচালিত। মেলায় দেশীয় পণ্য প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে; বিদেশি বা আমদানিকৃত পণ্য নিষিদ্ধ রাখা হয়েছে।
মেলাটি প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। আগামী ২৮ নভেম্বর পর্যন্ত চলবে এ আয়োজন। প্রবেশে কোনো ফি লাগবে না।