সীতাকুণ্ড থানায় পুলিশ সদস্যকে হামলার অভিযোগ, যুবদল নেতা আটক।

 

চট্টগ্রামের সীতাকুণ্ড থানায় পুলিশ সদস্য শফিকুল ইসলামকে হামলার অভিযোগে উত্তর জেলা যুবদলের সহসভাপতি মো. ইসমাইল হোসেনকে আটক করেছে পুলিশ। আহত শফিকুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে থানায় গাড়ি পার্কিং নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে হামলার ঘটনা ঘটে। পরে পুলিশ ইসমাইলকে আটক করে। ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

Translate