আবহাওয়া অধিদপ্তরের শুক্রবারের পূর্বাভাস অনুযায়ী সারা দেশে আকাশ আংশিক মেঘলা ও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এবং আগামী কয়েক দিনে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে; তবে আগামী রবিবার থেকে চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।