শ্রমিক অসন্তোষের পর বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল থেকে ঢাকা রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলসহ (ডিইপিজেড) সাভার, আশুলিয়া ও ধামরাই শিল্পাঞ্চলের কারখানাগুলোতে শান্তিপূর্ণভাবে উৎপাদন কার্যক্রম শুরু হয়েছে। শিল্প পুলিশ ১-এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শিল্পাঞ্চলজুড়ে বিজিবি ও অতিরিক্ত পুলিশ মোতায়েন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এবং টহল জোরদার করা হয়েছে।