জন্মের পর দীর্ঘ এক বছর আড়ালে রাখার পর প্রথম জন্মদিন উপলক্ষে কন্যাসন্তান রুশদা মাইমানাহর ছবি প্রথমবারের মতো প্রকাশ্যে এনেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা নীলয় আলমগীর। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে মেয়ের ছবি পোস্ট করে নীলয় তার সুস্থ ও সুন্দর জীবনের জন্য সবার কাছে দোয়া চান। ২০২৫ সালের ২৭ নভেম্বর রাতে নীলয় আলমগীর ও তাসনুভা তাবাসসুম হৃদি দম্পতির কোলজুড়ে আসে প্রথম সন্তান রুশদা, যাকে ঘিরে এখন ভক্ত ও সহকর্মীদের শুভেচ্ছায় ভাসছে সামাজিক যোগাযোগমাধ্যম।