ভারতের তামিলনাড়ু রাজ্যের সরকারি পুরুষ কর্মীদের জন্য ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি চালুর ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়। বৃহস্পতিবার জারি করা সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, সন্তানের জন্মের আগে কিংবা জন্মের পর ছয় মাসের মধ্যে যেকোনো সময় এই ছুটি নেওয়া যাবে। মা ও নবজাতকের পরিচর্যায় বাবার অংশগ্রহণ নিশ্চিত করতে কেন্দ্রীয় সরকারের ছুটির মেয়াদের সঙ্গে সামঞ্জস্য রেখে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে রাজ্য সরকার।