সাক্ষাৎকার দিতে গিয়ে জ্ঞান হারালেন আর্জেন্টাইন তারকা পারেদেস

কোপা সুদামেরিকানার শিরোপা জয়ের পর টেলিভিশনে সাক্ষাৎকার দিতে গিয়ে জ্ঞান হারিয়েছেন আর্জেন্টিনার মিডফিল্ডার লেয়ান্দ্রো পারেদেস। কলম্বিয়ার বারানকিয়ায় আতলেতিকো মিনেইরোর বিপক্ষে ম্যাচ শেষে সাংবাদিকের সঙ্গে কথা বলার সময় হঠাৎ ভারসাম্য হারিয়ে ক্যামেরার সামনেই পড়ে যান ৩২ বছর বয়সী এই ফুটবলার।

তাৎক্ষণিকভাবে চিকিৎসক ও কর্মকর্তারা ছুটে আসেন। কিছুক্ষণ পর সুস্থ হয়ে নিজের পায়ে হেঁটেই ড্রেসিংরুমে যান পারেদেস। প্রচণ্ড গরম ও আর্দ্রতার কারণে ফাইনাল চলাকালেও তিনি অসুস্থ বোধ করছিলেন। কোচ রদলফো আরুয়াবারেনা জানান, পারেদেস ম্যাচের প্রথমার্ধের শেষ দিকে মাথা ঘোরার কথা জানিয়েছিলেন। শারীরিক অস্বস্তির কারণে ৫৮ মিনিটে তাকে মাঠ থেকে তুলে নেওয়া হয়।

ফাইনালে আতলেতিকো মিনেইরোকে ২-০ গোলে হারিয়ে কোপা সুদামেরিকানার শিরোপা জেতে বোকা জুনিয়র্স। দলের হয়ে গোল করেন সান্তিয়াগো আসকাসিবার ও মিগেল মেরেন্তিয়েল।

Translate