শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণায় সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। এ ঘোষণাকে ঘিরে সম্ভাব্য রাজনৈতিক বিশৃঙ্খলা এড়াতে দেশজুড়ে অভিযান জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশ সদর দপ্তরের সূত্র অনুযায়ী, গত এক মাসে সারা দেশে ৫৩ হাজার মানুষকে গ্রেফতার করা হয়েছে, যাদের বড় অংশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী।

পুলিশ জানিয়েছে, আত্মগোপনে থেকে দলীয় কার্যক্রম পরিচালনাকারীদের তালিকা তৈরি করা হয়েছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও উসকানিমূলক প্রচারণা ঠেকাতে নজরদারি চলছে। ডিসেম্বর ঘিরে রাজধানীতে কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাশত করা হবে না বলে জানিয়েছে ডিএমপি।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা কর্মীদের মনোবল চাঙা করার কৌশল কিংবা আন্তর্জাতিক মধ্যস্থতায় সম্ভাব্য রাজনৈতিক সমঝোতার অংশ হতে পারে। তবে সমঝোতা ছাড়া প্রত্যাবর্তন ও প্রতিরোধের পরিস্থিতি তৈরি হলে রাজনৈতিক সহিংসতার আশঙ্কা রয়েছে।

Translate