নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে ভ্রাম্যমাণ লাইব্রেরি, পাঠচক্র ও বই পড়ার প্রতিযোগিতার মতো উদ্যোগ নেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৪ অক্টোবর) সচিবালয়ে সংস্কৃতি মন্ত্রণালয় পরিদর্শনকালে এক সভায় তিনি এ নির্দেশনা দেন।
সভায় লালন উৎসব, নজরুলবর্ষ ও ডিসেম্বর থেকে মে মাস পর্যন্ত শীতকালীন সাংস্কৃতিক উৎসব আয়োজনের পরিকল্পনা তুলে ধরা হয়। উৎসবে সার্কাস, নৌকাবাইচ, ঘুড়ি উৎসব, ঘোড়দৌড়, পাপেট শোসহ নানা আয়োজনের পরিকল্পনা রয়েছে।
প্রধানমন্ত্রী দেশের সংস্কৃতি ও ঐতিহ্য তরুণ প্রজন্মের কাছে আরও কার্যকরভাবে তুলে ধরার পাশাপাশি শিল্পকলা একাডেমিগুলোকে সক্রিয় করার নির্দেশ দেন। এ সময় সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।