রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের সপ্তম চালান

রাশিয়া থেকে আনা ইউরেনিয়ামের সপ্তম চালান পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে। শুক্রবার সকালে তিনটি বিশেষায়িত লরিতে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে এসব পারমাণবিক জ্বালানি প্রকল্প এলাকায় নেওয়া হয়। এদিকে, কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে।

Translate