দক্ষিণ এশিয়ার আটটি দেশে বৈবাহিক ধর্ষণকে পুরোপুরি অপরাধ হিসেবে গণ্য না করায় কোটি কোটি নারী আইনি সুরক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন বলে নারী অধিকার সংগঠনগুলোর আঞ্চলিক জোট ‘সমাজ’-এর এক গবেষণায় উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, একমাত্র মালদ্বীপ ছাড়া বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কাসহ অঞ্চলটির অধিকাংশ দেশেই পুরোনো ঔপনিবেশিক আইনের ফাঁকফোকরে স্বামীরা এক ধরনের আইনি ছাড় পাচ্ছেন, যা নারীদের শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করছে। এদিকে ভারতে বৈবাহিক ধর্ষণকে অপরাধ হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়ে সুপ্রিম কোর্টে ঝুলে থাকা দশটি মামলার চূড়ান্ত শুনানি আগামী ৯ ডিসেম্বর শুরু হওয়ার কথা রয়েছে।