বেনিনের বিপক্ষে মেসির সম্ভাব্য শেষ আন্তর্জাতিক ম্যাচের আগে আবেগঘন হয়ে পড়েছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। তিনি মেসিকে সতীর্থদের জন্য ‘অবিশ্বাস্য উদাহরণ’ হিসেবে উল্লেখ করেছেন।
স্কালোনি বলেন, মেসির বিদায়ের পর জাতীয় দলে তার উপস্থিতির স্মৃতিই সবচেয়ে বেশি মনে পড়বে। মাঠের বাইরেও মেসির পেশাদারিত্বের প্রশংসা করে তিনি জানান, দলের সবার আগে আসা, নিজের যত্ন নেওয়া এবং প্রতিটি ম্যাচের প্রস্তুতি—সবকিছুই অনুকরণীয়।
আর্জেন্টিনা কোচ আরও বলেন, মেসি এমন এক উত্তরাধিকার রেখে যাচ্ছেন, যার কোনো তুলনা নেই। তবে বিদায়ের আগে তার সামনে এখনও একটি ম্যাচ রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।