তেহরানে অনুষ্ঠিত ১৯তম আন্তর্জাতিক রেজিস্ট্যান্স চলচ্চিত্র উৎসবের সমাপনী অনুষ্ঠানে ইরানের বাসিজ কমান্ডার হোসেইন তাইয়েব দাবি করেছেন যে, মধ্যপ্রাচ্যের সামাজিক ও রাজনৈতিক কাঠামো পরিবর্তনের মার্কিন প্রচেষ্টা ব্যর্থ হয়ে উল্টো যুক্তরাষ্ট্র ও ইসরাইলের অভ্যন্তরীণ রাজনীতি ও অর্থনীতিতেই নতুন চ্যালেঞ্জ সৃষ্টি করেছে; একই সাথে গাজা যুদ্ধ ও সামরিক হস্তক্ষেপের বিরুদ্ধে মার্কিন নাগরিকদের ক্রমবর্ধমান প্রতিবাদ খোদ দেশটির নীতিকে বড় ধরনের ধাক্কা দিচ্ছে।