পরিচালক কামাল হোসেন বাবরের বিরুদ্ধে অপেশাদার আচরণ ও যোগাযোগের অভাবের অভিযোগ তুলে ‘ভায়োলেন্স’ সিনেমা থেকে সরে দাঁড়িয়েছেন চিত্রনায়িকা অধরা খান। তাঁর দাবি, এ সিদ্ধান্তের কারণে বড় ধরনের আর্থিক ও পেশাগত ক্ষতির মুখে পড়েছেন তিনি।
রবিবার (১১ অক্টোবর) ফেসবুক পোস্টে অধরা জানান, অনেক আগেই সিনেমাটি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে শুটিং ও সংশ্লিষ্ট শিল্পী-কলাকুশলীদের কাজে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কায় এতদিন নীরব ছিলেন।
অধরার অভিযোগ, সিনেমাটির জন্য অপেক্ষা করতে গিয়ে হলিউডসহ কয়েকটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক কাজের সুযোগ হারিয়েছেন। পাশাপাশি, শুটিং শুরুর মাত্র এক দিন আগে তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। বাংলা সিনেমার প্রতি ভালোবাসা থেকেই প্রজেক্টটিতে যুক্ত হয়েছিলেন বলে জানান তিনি।
এই অভিজ্ঞতাকে ক্যারিয়ারের বড় ভুল ও শিক্ষা হিসেবে উল্লেখ করে অধরা বলেন, তাঁর উদ্দেশ্য কাউকে ছোট করা নয়; বরং নিজের অবস্থান পরিষ্কার করা। একজন শিল্পী হিসেবে সময়, শ্রম ও আত্মসম্মানের মূল্য দেওয়াও জরুরি বলে মন্তব্য করেন তিনি।