বিজিবির অভিযানে ৯৫৭ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ

চলতি বছরের ১৫ অক্টোবর পর্যন্ত সরাইল রিজিয়নের অধীন ১৩টি বিজিবি ব্যাটালিয়নের অভিযানে ৯৫৭ কোটি ১৩ লাখ টাকার মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে। এসব ঘটনায় ৩৩৩ জনকে আটক করে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ইয়াবা, গাঁজা, বিদেশি মদ, অস্ত্র, বিস্ফোরক ও প্রাকৃতিক সম্পদ। পাশাপাশি সীমান্ত নিরাপত্তা জোরদার এবং দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নিয়েছে বিজিবি।

Translate