বাংলাদেশে উৎপাদিত হয় বিশ্বের ৭০ শতাংশ ইলিশ: মৎস্য প্রতিমন্ত্রী

বাংলাদেশে বিশ্বের মোট ইলিশের ৭০ শতাংশ উৎপাদিত হয় বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, ইলিশ জাতীয় সম্পদ, তাই এ সম্পদ রক্ষায় সবাইকে দায়িত্বশীল হতে হবে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) মাদারীপুরের শিবচরে জেলে পরিবারের মধ্যে চাল বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ১৫১টি জেলে পরিবারের প্রত্যেককে ২৫ কেজি করে ভিজিএফের চাল দেওয়া হয়।

প্রতিমন্ত্রী জানান, ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মাছ ধরায় নিষেধাজ্ঞা চলছে। মা ইলিশ রক্ষায় আগামী ২২ দিন নদীতে জাল না ফেলতে জেলেদের প্রতি আহ্বান জানান তিনি। পাশাপাশি নিষেধাজ্ঞা কার্যকরে প্রশাসন ও সংশ্লিষ্টদের সক্রিয় থাকার অনুরোধ করেন।

Translate