প্রধানমন্ত্রীর পরিদর্শনের আগে সোহরাওয়ার্দী হাসপাতালে পরিচ্ছন্নতা

প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শনের আগে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে দ্রুত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সংস্কারকাজ করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) প্রধানমন্ত্রী হাসপাতালটিসহ ১৩টি হাসপাতাল পরিদর্শন করেন। এ সময় তিনি বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং রোগীদের খোঁজখবর নেন।

তবে হাসপাতালটিতে রোগীর অতিরিক্ত চাপ, চিকিৎসক ও জনবলসংকট এবং অপর্যাপ্ত শৌচাগারসহ নানা সমস্যা রয়ে গেছে। প্রতিদিন বহির্বিভাগে প্রায় ৩ হাজার ৫০০ এবং জরুরি বিভাগে ১ হাজার ৫০০ রোগী চিকিৎসা নিতে আসেন। বহির্বিভাগের রোগীদের জন্য রয়েছে মাত্র ১০টি শৌচাগার, যার কয়েকটি ব্যবহারের অনুপযোগী।

এদিকে, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে নিজের কক্ষে ধূমপানরত অবস্থায় সহযোগী অধ্যাপক চিকিৎসক রফিকুল ইসলামকে দেখে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। পরে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়।

 

Translate