ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে তাসকিন আহমেদের দুর্দান্ত বোলিংয়ে শুরুতেই ২৪ রানে ৩ উইকেট হারায় জিম্বাবুয়ে। তবে ব্রেন্ডন টেলর ও ক্রেইগ আরভিনের শতরানের জুটিতে ঘুরে দাঁড়িয়েছে দলটি।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩০ ওভারে ৩ উইকেটে ১৪৯ রান করেছে জিম্বাবুয়ে। আরভিন ৫১ ও টেলর ৭৩ রানে অপরাজিত ছিলেন। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেওয়া জিম্বাবুয়ের প্রথম তিন ব্যাটারকে প্রথম সাত ওভারের মধ্যেই ফিরিয়ে দেন তাসকিন।