কালিয়াকৈরে ওষুধ কারখানায় আগুন, কাজ করছে ৩ ফায়ার ইউনিট

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেডের ওষুধ কারখানায় আগুন লেগেছে। শনিবার (১৭ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে কারখানার হারবাল সেকশনে আগুনের সূত্রপাত হয়।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে। আরও চারটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. তালহা বিন জসীম।

কারখানার এক শ্রমিক জানান, আগুন লাগার পরপরই শ্রমিকেরা বেরিয়ে আসেন। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

Translate